1. admin@dainikrajshahirkhobor.com : admin :
যাত্রীবাহী বাসে গাঁজা পাচারকালে আটক ২ - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

যাত্রীবাহী বাসে গাঁজা পাচারকালে আটক ২

  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসে গাঁজা পাচারকালে দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।

সোমবার (০২ মার্চ) দুপুরে পরিচালিত এক অভিযানে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) গ্রামস্থ রংপুর-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে জনৈক আব্দুল ওয়াহেদের ভাতের হোটেলের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার ওপর লালমনিরহাট থেকে রাজশাহী গামী ‘অনিন্দ্য পরিবহন’ নামীয় যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়।

ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি প্লাস্টিকের বাজার ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া আসামিদের মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি ‘Oppo’ ব্র্যান্ডের স্মার্টফোন ও একটি ‘Linnex’ নামীয় পুরাতন বাটন মোবাইল ফোন (সিমসহ) জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন
নওডাঙ্গা ইউপির বালারহাট পূর্ব বালাটারী গ্রামের মজিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান ওরফে মানিক (২৩) ও একই থানাধীন বুদারবাগ্নি চন্দ্রখানা গ্রামের ইসরাইল হকের ছেলে এনামুল হক (২৫)।

ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যাত্রীবাহী বাসসহ যে কোনো পরিবহন ব্যবস্থাকে ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ডিএনসি বগুড়া সর্বদা তৎপর রয়েছে।”

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন ভূমিকা রাখতে হবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd