1. admin@dainikrajshahirkhobor.com : admin :
মাদকমুক্ত সমাজ গঠনে ডিএনসির ব্যতিক্রমী প্রচারণা, নজর কাড়ছে বিলবোর্ড - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

মাদকমুক্ত সমাজ গঠনে ডিএনসির ব্যতিক্রমী প্রচারণা, নজর কাড়ছে বিলবোর্ড

  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক: মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলার উদ্যোগে মাদকবিরোধী স্লোগান সম্বলিত বিলবোর্ড নতুন করে সচেতনতামূলক স্টিকার সংযোজন করা হয়েছে।

সোমবার (০২ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমানের দিকনির্দেশনায় শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ মাটিডালি মোড়ে বিলবোর্ড স্থাপিত করা হয়।

ডিএনসি সূত্র জানায়, মাদকবিরোধী প্রচারণাকে আরও দৃশ্যমান ও প্রভাবশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন হাজারো যানবাহন ও পথচারীর চলাচল থাকা মাটিডালি মোড়কে কেন্দ্র করে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার কৌশল হিসেবে বিলবোর্ডটি দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন স্টিকার সংযোজনের মাধ্যমে বিলবোর্ডের বার্তাকে আরও প্রাণবন্ত, সময়োপযোগী ও দৃষ্টিনন্দন করা হয়েছে, যাতে সাধারণ মানুষের দৃষ্টি সহজেই আকৃষ্ট হয় এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে তারা সচেতন হন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। আমরা চাই, প্রতিটি নাগরিক মাদকের বিরুদ্ধে সোচ্চার হোক। সচেতনতা সৃষ্টি ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়। তাই জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানে বারবার সচেতনতামূলক বার্তা প্রদর্শনের মাধ্যমে আমরা জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করছি।”

তিনি আরও জানান, ডিএনসির পক্ষ থেকে নিয়মিত চেকপোস্ট, টহল ও অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম সমান গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। বিদ্যালয়-কলেজ, বাজার এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কসংলগ্ন স্থানে প্রচারণা জোরদার করা হয়েছে, যাতে তরুণ প্রজন্ম বিশেষভাবে সচেতন হয় এবং মাদক থেকে দূরে থাকে।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, মাটিডালি মোড় বগুড়া শহরের একটি ব্যস্ততম এলাকা হওয়ায় এখানে এমন বার্তা দৃশ্যমান থাকলে সাধারণ মানুষের মনে সচেতনতার সঞ্চার হয়। একজন ব্যবসায়ী বলেন, “এ ধরনের বিলবোর্ড মানুষকে ভাবতে বাধ্য করে। বিশেষ করে তরুণদের জন্য এটা গুরুত্বপূর্ণ বার্তা।” আরেক পথচারীর ভাষ্য, “শুধু অভিযান নয়, সচেতনতা বাড়ানোই দীর্ঘমেয়াদে কার্যকর সমাধান—ডিএনসি সে কাজটিই করছে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনিক তৎপরতার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের দৃশ্যমান প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদকমুক্ত বগুড়া গড়তে ডিএনসির এ উদ্যোগ নতুন মাত্রা যোগ করেছে বলে অভিমত সচেতন মহলের।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd