নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মাদকদ্রব্য সেবনের অপরাধে তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (০২ মার্চ) দুপুর ১টার দিকে বগুড়া সদর উপজেলার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৫ গ্রাম গাঁজা ও ২০০ মিলিলিটার অ্যালকোহল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার গাবতলী থানাধীন নিচগ্রাম এলাকার নায়েব আলীর ছেলে সানাউল (২৭),
সদর থানাধীন সেউজগাড়ী গ্রামের মৃত আলী হোসেনেে ছেলে আলমগীর (৩০) ও সদর থানাধীন গ্রামের কামারগাড়ি মৃত আজিজুল হকের মৃত আজিজুল হকের ছেলে আতিকুর রহমান (৪৪)।
অভিযানটি পরিচালনা করেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেন বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনসমাগমপূর্ণ ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানের সামনে মাদক সেবনের মতো অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ বিষয়ে ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি কার্যকর রয়েছে। নিয়মিত চেকপোস্ট, টহল ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে মাদক নির্মূলে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।”
অভিযান শেষে উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলেই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
ডিএনসি জানিয়েছে, বগুড়ায় মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।