রাজশাহী মহানগরীর আমচত্ত্বর এলাকা থেকে পথভ্রষ্ট অবস্থায় সায়ন নামে এক শিশুকে উদ্ধার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ। রোববার (২৩ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে উদ্ধার করা হয়। শিশুটির বয়স আনুমানিক ১০ বছর।
পুলিশ জানায়, শিশুটি নিজের পরিচয় জানাতে সক্ষম নয়। ফলে তার পরিবারের সন্ধান মিলছে না। বর্তমানে তাকে আরএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।
যে কেউ শিশুটিকে চিনে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত শাহমখদুম থানার সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছে পুলিশ।
যোগাযোগ:
অফিসার ইনচার্জ, শাহমখদুম থানা: ০১৩২০-০৬১৭৫৩
ভিকটিম সাপোর্ট সেন্টার, আরএমপি: ০১৩২০-০৬১৭৩৪
ডিউটি অফিসার, শাহমখদুম থানা: ০১৩২০-০৬১৭৬০
মানবিকতার জায়গা থেকে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।