1. admin@dainikrajshahirkhobor.com : admin :
সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা অস্ত্র দেশের সার্বিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়া এলাকার রঘুনাথপুর সীমান্ত এলাকা পরিদর্শন ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কামাল হোসেন বলেন, অস্ত্র চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যে পথেই অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করুক না কেন, তা জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করে।

সেক্টর কমান্ডার আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনকালে সীমান্ত সুরক্ষার পাশাপাশি একটি সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি দায়িত্ব পালন করবে।

সীমান্তে গরু চোরাচালান ও তথাকথিত ‘বর্ডার কিলিং’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কর্নেল সৈয়দ কামাল বলেন, বিএসএফ হত্যার কৌশল পরিবর্তন করেছে—এমন কোনো তথ্য বিজিবির কাছে নেই। তবে সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে বিজিবি টহল জোরদার করেছে এবং সীমান্ত এলাকাবাসীকে ভারতের ভেতরে প্রবেশ না করার বিষয়ে সচেতন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd