1. admin@dainikrajshahirkhobor.com : admin :
স্বর্ণের দাম আবার কমল - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

স্বর্ণের দাম আবার কমল

  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

নিউজ ডেস্ক: বিশ্ব বাজারে আবারও প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ডলারের নিচে নেমে গেছে। যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সুদের হার কমানোর সম্ভাবনা হ্রাস এবং ওয়াশিংটন-বেইজিং বাণিজ্য উত্তেজনা প্রশমিত হওয়ায় স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমেছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্পট গোল্ডের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় প্রতি আউন্স ৩ হাজার ৯৮৪ দশমিক ৪৯ ডলারে। ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে হয় ৩ হাজার ৯৯৪ দশমিক ৪০ ডলার।

কে–সিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘শক্তিশালী ডলার এখন স্বর্ণের জন্য কাঁটার মতো কাজ করছে। ট্রেডাররা বছরের শেষ দিকে আরেক দফা সুদের হার কমানো হবে কি না, তা নতুন করে হিসাব করছেন।’

সাধারণত, কম সুদের হার এবং অর্থনৈতিক অনিশ্চয়তার সময় সোনা বিনিয়োগকারীদের কাছে নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচিত হয়।

বিনিয়োগকারীরা এখন অপেক্ষা করছেন বুধবার প্রকাশিতব্য এডিপি কর্মসংস্থান তথ্য ও এ সপ্তাহের আইএসএম পিএমআই সূচকের জন্য, যা ফেডের পরবর্তী নীতিগত দিকনির্দেশনা সম্পর্কে ধারণা দেবে।

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫৩ শতাংশ। ২০ অক্টোবরের রেকর্ড সর্বোচ্চ দামের তুলনায় তা এখন ৮ শতাংশেরও বেশি কমেছে।

অন্যদিকে, রুপার দাম সামান্য ০ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪৮ দশমিক ০৫ ডলারে। প্লাটিনামের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৫৬১ দশমিক ১০ ডলার এবং প্যালাডিয়ামের দর ১ দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪২২ দশমিক ৪৩ ডলারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd