1. admin@dainikrajshahirkhobor.com : admin :
‘রাইট টু গ্রো: পাঁচ বছরের নিচের শিশুদের জন্য আলোকিত ভবিষ্যৎ’ জাতীয় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

‘রাইট টু গ্রো: পাঁচ বছরের নিচের শিশুদের জন্য আলোকিত ভবিষ্যৎ’ জাতীয় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

নিউজ ডেস্ক: পুষ্টি, স্বাস্থ্য এবং ওয়াশ (পানি, স্যানিটেশন ও হাইজিন) খাতে উল্লেখযোগ্য বহুপাক্ষিক সহযোগিতামূলক উদ্যোগ রাইট টু গ্রো এর জাতীয় সমাপনী অনুষ্ঠান আজ হোটেল লে মেরিডিয়ান, ঢাকা-তে অনুষ্ঠিত হয়। রাইট টু গ্রো কান্ট্রি কনসোর্টিয়ামের পক্ষ থেকে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এর নেতৃত্বে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এতে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, উন্নয়ন সহযোগী সংস্থা, জাতিসংঘ সংস্থা, বেসরকারি খাত, সিভিল সোসাইটি এবং কর্মসূচি এলাকাসমূহের কমিউনিটি প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সাইদুর রহমান, সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –মিসেস আনেলিস কানিস, গ্লোবাল লিড, রাইট টু গ্রো কনসোর্টিয়াম ও কান্ট্রি ডিরেক্টর, দ্য হাঙ্গার প্রজেক্ট নেদারল্যান্ডস, মি. ওসমান হারুনি, সিনিয়র পলিসি অ্যাডভাইজার, নেদারল্যান্ডস দূতাবাস, ড. মো. রিজওয়ানুর রহমান, মহাপরিচালক, বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল, খন্দকার মো. নাজমুল হুদা শামীম, যুগ্ম সচিব, স্থানীয় সরকার বিভাগ, ড. বদিউল আলম মজুমদার, সদস্য, ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমন সেনগুপ্ত, কান্ট্রি ডিরেক্টর, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ; প্রশান্ত ত্রিপুরা, কান্ট্রি ডিরেক্টর, দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ; মোহাম্মদ আকমল শরীফ, কান্ট্রি ডিরেক্টর, অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার; চন্দন জে. গোমেজ, সিনিয়র ডিরেক্টর – অপারেশনস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এছাড়াও কনসোর্টিয়াম এবং অংশীদার সংস্থার অন্যান্য ঊর্ধ্বতন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে ড. এ.টি.এম. তারিকুল ইসলাম, চেয়ারপারসন, রাইট টু গ্রো কান্ট্রি স্টিয়ারিং কমিটি ও কান্ট্রি ডিরেক্টর, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ বলেন:

“রাইট টু গ্রো দেখিয়েছে যে সরকার, সিভিল সোসাইটি এবং স্থানীয় কমিউনিটি একসাথে কাজ করলে শিশু ও মাতৃ পুষ্টি, স্বাস্থ্য এবং স্যানিটেশন উন্নয়নে টেকসই পরিবর্তন সম্ভব।”

বক্তারা একমত হন যে, WASH–পুষ্টি সেবা টেকসইভাবে সম্প্রসারণ ও শক্তিশালীকরণের জন্য বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। রাইট টু গ্রো কর্মসূচির সফল পদ্ধতি ও শিক্ষাগুলোকে সরকারি কাঠামো এবং কমিউনিটি নেতৃত্বাধীন স্থানীয় ব্যবস্থার সাথে প্রাতিষ্ঠানিকভাবে সংযুক্ত করা বাংলাদেশের SDG লক্ষ্যমাত্রা অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd