1. admin@dainikrajshahirkhobor.com : admin :
বগুড়ায় গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

বগুড়ায় গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বগুড়া সদর জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হকের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া ‘ক’ সার্কেলের একটি দল সদর উপজেলার সাতমাথা জেলা স্কুল ও রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কাহালু উপজেলার বাবুরবাড়ী এলাকার মজনুর ছেলে আপেল (২৬) ও বগুড়া সদর উপজেলার কলোনী মহিদুলের ছেলে সিহাব (২১)।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আপেলকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড ও সিহাবকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক।

উদ্ধারকৃত ১০০ গ্রাম গাঁজা ঘটনাস্থলেই বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ধ্বংস করেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক বলেন,“মাদক সমাজের জন্য মারাত্মক হুমকি। তরুণদের রক্ষা করতে এবং জনস্বার্থে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

ডিএনসি বগুড়ার জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“ডিএনসি বগুড়া জেলার মাদক নির্মূলে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আমরা বগুড়াকে মাদকমুক্ত করতে চাই।”

ডিএনসি বগুড়া জানায়, জননিরাপত্তা ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd