1. admin@dainikrajshahirkhobor.com : admin :
চোলাইমদ তৈরির ঘাঁটি ভেঙে দিল ডিএনসি - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

চোলাইমদ তৈরির ঘাঁটি ভেঙে দিল ডিএনসি

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাইমদ ও চোলাইমদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। এ সময় চোলাইমদ প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বগুড়া জেলার শেরপুর থানাধীন ভবানীপুর ইউপির শিখর গ্রামের শ্রী বুলু সরেনের ছেলে রমেশ চন্দ্র সরেন (৩৫)।

ডিএনসি জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে বগুড়া জেলার শেরপুর থানাধীন ভবানীপুর ইউনিয়নের শিখর গ্রামে অভিযান পরিচালনা করা ডিএনসির চৌকস দল। এসময় মাদক ব্যবসায়ী রমেশ চন্দ্র সরেনের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশি চলাকালে বসত বাড়িতে থাকা একটি বাজার ব্যাগের ভেতর থেকে লেবেলবিহীন প্লাস্টিকের বোতলে রাখা ৩০টি চোলাইমদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ২৫০ মিলিলিটার করে মোট ৭.৫ লিটার চোলাইমদ পাওয়া যায়। এছাড়া চোলাইমদ তৈরির উপকরণ হিসেবে ওয়াশ ভর্তি ৩টি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়, যার প্রতিটিতে ৫০ লিটার করে মোট ১৫০ লিটার ওয়াশ ছিল।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন,
“মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান নিয়মিত ও চলমান। মাদক উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা চোলাইমদ ও এর তৈরির উপকরণ উদ্ধার করেছি এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd