নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধার সাড়ে ছয়টার দিকে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের সদস্যরা বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন চাঁচাইতারা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার শাজাহানপুর থানাধীন চাঁচাইতারা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক মাদক ব্যবসায়ীর বসতবাড়ি তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী চাঁচাইতারা গ্রামের মৃত পোকরা শাহে্র মেয়ে পারভীন (৫২)।
এ বিষয়ে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন,“গ্রেপ্তারকৃত পারভীনের মতো মাদককারবারিরা সমাজের জন্য ভয়ঙ্কর হুমকি। তারা শুধু নিজের জীবন নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও বিপন্ন করছে। এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা পারভীনসহ সকল মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করব।”
তিনি আরও বলেন,“স্থানীয় জনগণের সহযোগিতায় মাদককারবারিদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং জনগণকে সচেতন ও সহায়ক ভূমিকা পালন করতে হবে।
গ্রেপ্তারকৃত পারভীনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।