1. admin@dainikrajshahirkhobor.com : admin :
ডিএনসির অভিযানে গাঁজাসহ চারজন গ্রেফতার - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

ডিএনসির অভিযানে গাঁজাসহ চারজন গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির ও মোবাইল কোর্টের যৌথ অভিযানে গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ধুনট উপজেলার পেঁচাবাড়ী ও সদরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মাহিদুল ইসলাম (৩৮), আশরাফ (৫৫), রুবেল আলম (২৯) ও মোমিন (৩৫)।

ধুনট উপজেলার নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতিলতা বর্মন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনাস্থলেই মাহিদুল ও আশরাফ ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড ও রুবেল আলমসহ মোমিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়াও ঘটনাস্থলেই উদ্ধারকৃত মাদক ধ্বংস করা হয়েছে।

অভিযান পরিচালনার বিষয়ে ইউএনও প্রীতিলতা বর্মন বলেন, “মাদক সমাজকে ধ্বংস করে দেয়। আমাদের ধুনটকে মাদকমুক্ত রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। মাদক বিক্রি বা সেবনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির বগুড়ার জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক নির্মূলে ডিএনসির অভিযান আরও জোরদার করা হয়েছে। মাঠপর্যায়ে আমাদের টিম নিয়মিত অভিযান করে যাচ্ছে। ধুনটে আজকের অভিযান তারই অংশ। জেলা বগুড়াকে পুরোপুরি মাদকমুক্ত করতে আমরা জনগণের সহযোগিতাও কামনা করি।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd