নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম। অভিযানে নেতৃত্ব দেন নন্দীগ্রাম উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
অভিযানে তিন আসামির কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকার। অভিযান শেষে তিনি ঘটনাস্থলেই উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করেন।
গ্রেফতারকৃতরা হলেন, আফজাল হোসেন (৪৩) আবু বক্কর (৫৫) ও সজিব মিয়া (২৫)।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন,
“মাদক সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নন্দীগ্রামে মাদকের কোনো স্থান নেই। আজকের অভিযানে তিনজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। আইনগত ব্যবস্থা কঠোরভাবে অব্যাহত থাকবে।”
ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“ডিএনসি সব সময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। আমাদের টিম নিয়মিত অভিযানে রয়েছে। নন্দীগ্রামে আটক তিনজন পেশাদার মাদককারবারি। জনস্বার্থে মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা হবে।”
তিনি আরও বলেন,“মাদকাসক্তি ও মাদক ব্যবসা নির্মূল না হওয়া পর্যন্ত ডিএনসির এই অভিযান চলবে। জনগণকে সহযোগিতার জন্য আহ্বান জানাচ্ছি।”