1. admin@dainikrajshahirkhobor.com : admin :
ডিএনসির অভিযানে মাদকদ্রব্যসহ ৮ জন গ্রেফতার, ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

ডিএনসির অভিযানে মাদকদ্রব্যসহ ৮ জন গ্রেফতার, ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় ডিএনসির ‘ক’ সার্কেলের অভিযানে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সদর উপজেলার চকসুত্রাপুর চামড়াগুদাম ও সেউজগাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার।

অভিযানকালে ৮ জন আসামীকে গ্রেফতার করা হয়। তাদের দখলে পাওয়া মাদকদ্রব্যের মধ্যে ছিল গাঁজা ৭৫ গ্রাম, ইয়াবা ৩ পিস এবং টাপেন্টাডল ট্যাবলেট ২ পিস। ঘটনার পর মাদকদ্রব্যগুলি অভিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধংস করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শাহ আলম (৩০), বিপ্লব (২৭), শাহাদৎ (২৭), রফিকুল ইসলাম (৩৫), ইসলাম কাজি, অস্থির ফকির (৪২), কায়েশ (৩৫) ও রুমন (৩৫)।

ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  পলাশ চন্দ্র সরকার বলেন,”মাদক নির্মূল অভিযান অব্যাহত থাকবে। যারা দেশের যুবসমাজকে মাদকের দিকে প্রলুব্ধ করতে চায়, তাদের কোনো ছাড় নেই। আমরা কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেব।”

ডিএনসি, বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,”মাদকমুক্ত সমাজ গড়া আমাদের মূল লক্ষ্য। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আমরা এই ধরনের অভিযান অব্যাহত রাখব।”

ডিএনসি, বগুড়া এর পক্ষ থেকে বলা হয়েছে, “মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। আমরা অনিয়ম ও মাদক চক্রের বিরুদ্ধে কঠোরভাবে অভিযান চালাতে থাকব।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd