1. admin@dainikrajshahirkhobor.com : admin :
বাসযাত্রার আড়ালে মাদক সরবরাহ ছিল পরিকল্পনা: ডিএনসির তৎপরতায় ব্যর্থ - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

বাসযাত্রার আড়ালে মাদক সরবরাহ ছিল পরিকল্পনা: ডিএনসির তৎপরতায় ব্যর্থ

  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় যাত্রীবাহী বিআরটিসি বাসে তল্লাশি চালিয়ে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় এক নারী মাদককারবারিকে গ্রেফতার করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, রোববার (৭ ডিসেম্বর) বিকেল সোয়া পাঁচটার দিকে বগুড়া জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের সদস্যরা শিবগঞ্জ থানাধীন মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) গ্রামে রংপুর–বগুড়া মহাসড়কের পূর্ব পাশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে জয়পুরহাট থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসে অভিযান পরিচালনা করে। এসময় বাসটির ভিতরে থাকা মাদক কারবারিকে তল্লাশি করে একটি খয়েরি রঙের ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে  ৬ বোতল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত হলেন,জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন দিঘিরপাড় এলাকার রোকসানা বেগম (৩৭)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“গ্রেফতারকৃত রোকসানা বেগম যাত্রীবাহী বাস ব্যবহার করে এক জেলা থেকে অন্য জেলায় ফেনসিডিল  পাচারের চেষ্টা করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি একটি মাদক পাচার চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।”

উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদক বহনে নারী ও শিশুদের ব্যবহার করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে মাদক চক্রের এই কৌশল কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।”

উপপরিচালক জিললুর রহমান আরও বলেন,“মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত রোকসানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এর সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

তিনি সাধারণ যাত্রীদের উদ্দেশ্যে বলেন,“কোনোভাবেই মাদক পরিবহন বা বহনের সঙ্গে জড়িত হওয়া উচিত নয়। মাদক শুধুই একটি পরিবার নয়, পুরো সমাজ ও দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। জনগণের সহযোগিতা পেলেই আমরা মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হব।”

রোকসানার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd