1. admin@dainikrajshahirkhobor.com : admin :
বগুড়ায় দুই দিনব্যাপী কবি সম্মেলন শুরু - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

বগুড়ায় দুই দিনব্যাপী কবি সম্মেলন শুরু

  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী কবি সম্মেলন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের দুই শতাধিক কবি সাহিত্যিক নিয়ে এই সম্মেলন শুরু হয়েছে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে। বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে শুক্রবার (২৮ নভেম্বর) বেলা ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা এবং প্রধান অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহা. হাছানাত আলী।

সভাপতিত্ব করেন সরকারী মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা লোক গবেষক ড. বেলাল হোসেন এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।

বাচিক শিল্পী অলক পালের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন সাবেক সচিব কবি প্রাবন্ধিক আমিনুল ইসলাম, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি প্রাবন্ধিক বজলুল করিম বাহার, কবি -প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, বগুড়া ইয়ূথ কয়্যারের প্রতিষ্ঠাতা ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক তৌফিকুল আলম টিপু, দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো চীফ মহসিন আলী রাজু, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

শুভেচ্ছা বক্তব্য দেন তাহেরা-ইউনুছ হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুর রহমান, নাট্যকর্মী রবিউল করিম হৃদয়।

দুই দিনব্যাপী কবি সম্মেলনে উদ্বোধনী ও সমাপনী ছাড়াও থাকছে দুইটি সেমিনার পর্ব, ৩টি আলোচনা পর্ব এবং ৪টি স্বরচিত কবিতা পাঠ পর্ব।

কবি সম্মেলন উপলক্ষে জেলা পরিষদ চত্বরে হচ্ছে মিনি বইমেলা, যেখানে বাংলা একাডেমি এবং বগুড়া লেখক চক্রের স্টলে জাতীয় ও স্থানীয় লেখকদের বই বিক্রি করা হচ্ছে। পাওয়া যাচ্ছে লিটল ম্যাগাজিন।

উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং কবিরা তাতে নেচে গেয়ে আনন্দ করেন।

কবি সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনসহ রয়েছে ৮ টি পর্ব। এর মধ্যে রয়েছে একটি সেমিনার, দুইটি আলোচনা সভা এবং দুই পর্বে কবিতা পাঠ।

কথাকার নুর কামরুন নাহারের লেখা সেমিনারে সভাপতিত্ব করেন কথাকার রফিকুর রশীদ।

আলোচনা করেন ড. মাহফুজা হিলালী, কথাকার মনি হায়দার, কথাকার কামরুন নাহার শীলা, জিল্লুর রহমান ও খোরশেদ বাহার। সেমিনার পর্বটি উপস্থাপনা করেন কথাকার মাহফুজ ফারুক।

‘রহস্য সাহিত্যঃ মূল ধারা থেকে বিচ্ছিন্ন কেন ?’ বিষয়ের আলোচনায় অংশগ্রহণ করেন ড. অখিল পোদ্দার, শিহাব আব্দুল্লাহ, আশরাফুল নয়ন, রেহেনা সুলতানা শিল্পী, মুহম্মদ ফরিদ হাসান।

‘তারুণ্যের কবিতায় সংকট ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কবি সম্পাদক কামরুল বাহার আরিফ। কবি ইসলাম রফিকের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন কবি বকুল আশরাফ, কবি শিবলী মোকতাদির, কবি সৌম্য সালেক, কবি নাহিদা আশরাফী, কবি সিকতা কাজল, কবি তিথি আফরোজ, কবি হিরণ্য হারুন, কবি দীপংকর মারডুক এবং কবি শৈবাল নূর।

কবিতা পাঠের দুই পর্বে সভাপতিত্ব করেন কবি শাহ সানাউল হক ও কবি ছড়াকার মুসতাফা আনসারী এবং সঞ্চালনা করেন কবি তাহমিনা শিল্পী এবং কবি সিকতা কাজল ও ছড়াকার এস এম খলিল বাবু।

দল অন্যরকম এর অন্যরকম এক পরিবেশনা দিয়ে কবি সম্মেলনের প্রথম দিন শেষ হয়। কবি সম্মেলনের ২য় দিন শনিবার বেলা ১২টায় প্রতি বছরের মতো এবছরও ছয় জন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৫ প্রদান করা হবে।

পুরস্কার প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাংবাদিক, কথাসাহিত্যিক ও দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক এহসান মাহমুদ। এবছর বগুড়া লেখক চক্র পুরস্কারপ্রাপ্তরা হলেনحকবিতায় মাসুদার রহমান, কথাসাহিত্যে আনিফ রুবেদ, প্রবন্ধ সাহিত্যে সৈকত হাবিব, শিশু সাহিত্যে হাসনাত আমজাদ, লিটল ম্যাগাজিন সম্পাদনায় জামসেদ ওয়াজেদ এবং সাংবাদিকতায় সিনিয়র সাংবাদিক মতিউল ইসলাম সাদি।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd