1. admin@dainikrajshahirkhobor.com : admin :
গাঁজাসহ দুইজন গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

গাঁজাসহ দুইজন গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড

  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

রোববার (২৮ ডিসেম্বর) নওগাঁ জেলার বদলগাছি ও নওগাঁ সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের সদস্যরা চারটি অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। এসময় ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ জেলার বদলগাছি থানাধীন বারাতৈল গ্রামের আমিনুল ইসলামের ছেলে প্রিন্স হোসেন (২২) ও দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন দড়ি খামার হাজী পাড়া গ্রামের মৃত রহমানের ছেলে মানিকুল ইসলাম মানিক (২১)।

এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে গ্রেফতারকৃত প্রিন্স ও মানিককে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত কান্তি রায়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত কান্তি রায় বলেন,“মাদক সমাজের জন্য মারাত্মক হুমকি। তরুণ সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনের আওতায় এনে মাদক কারবারিদের শাস্তি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

অভিযানে প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. হুমায়ুন কবির।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আলমগীর হোসেন বলেন,“নওগাঁ জেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে অধিদপ্তর। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনি ব্যবস্থার মাধ্যমে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান জোরদার করা হবে এবং মাদক সংক্রান্ত কোনো অপরাধকে ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd