1. admin@dainikrajshahirkhobor.com : admin :
তানোরে গভীর নলকূপের প্রায় ৫০ ফূট গভীরে শিশু - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

তানোরে গভীর নলকূপের প্রায় ৫০ ফূট গভীরে শিশু

  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় ৫০ ফূট গভীরে পড়ে আটকে পড়া শিশু কে উদ্ধার অভিযান চলছে। বিকাল ৫ টায় ভেকু আসার পর উদ্ধার অভিযান শুরু হয়।

এর আগে দুপুর ১ টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে এসে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় শিশু সাজিদ (২)।

খবর পেয়ে দুপুর পৌনে ২ টা থেকে ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনা স্থলে পৌছায়। তবে ভেকু না থাকায় উদ্ধার অভিযান শুরু করতে পারছিল না।

সর্বশেষ ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট এবং ভেকুর সম্বন্বয়ে উদ্ধার অভিযান চলছে।

ফায়ার সার্ভিসের রাজশাহী জেলার সহকারী পরিচালক দিদারুল আলম জানান, এখন পর্যন্ত শিশুটি জীবিত আছে বলে মনে হচ্ছে। তাকে অক্ষত উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd