চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে চারঘাট উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে আয়োজিত, বিএনপি চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৪ টার সময় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ।
অন্যদের মধ্যে আরও রাখেন , চারঘাট পৌরসভার সাবেক মেয়র চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান ,রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন মুকুট,উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন,পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনা প্রমুখ।
দোয়া মাহফিলে আবেগ আফ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন অনুষ্ঠানের প্রধান অতিথি আবু সাঈদ চাঁদ।
এসময় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা বাংলার মানুষের হুদয়ের স্পন্দন। তিনি অভিভাবকসহ আমার আপনার মা জননী।
বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তিসহ দ্রুত আমাদের মাঝে আমাদের মাকে ফিরিয়ে দেন বলে কান্নায় ভেঙ্গে পড়েন এবং আল্লাহর কাছে বেগম জিয়ার জন্য সুস্থতা কামনা করেন।