1. admin@dainikrajshahirkhobor.com : admin :
রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন। বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। তারা কর্মবিরতি রেখে হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মেডিকেল টেকনোলজিস্ট বাস্তবায়ন পরিষদের হঠাৎ এ কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা ভোগান্তিতে পড়েন। কেউ কেউ সময়মতো জরুরি সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে মানববন্ধনে বক্তারা বলেন, তাদের ন্যায্য দাবি বহু দিন ধরে উপেক্ষিত হচ্ছে। অথচ স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তারা প্রতিনিয়ত দায়িত্ব পালন করছেন। এখন কর্মবিরতির সময় কেউ ক্ষতিগ্রস্ত হলে বা কোনো রোগীর মৃত্যু হলে তার পূর্ণ দায়ভার সরকারকেই নিতে হবে।

এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে দশমগ্রেড বাস্তবায়নের ঘোষণা না এলে তারা পূর্ণাঙ্গ শাটডাউনে যেতে বাধ্য হবেন। আর একবার পূর্ণ শাটডাউনে গেলে দেশের হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কার্যত থমকে যাবে।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd