1. admin@dainikrajshahirkhobor.com : admin :
নাচোলের এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের সৌজন্যে ট্রেনের আসনগুলোতে সিট কাভার প্রদান - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

নাচোলের এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের সৌজন্যে ট্রেনের আসনগুলোতে সিট কাভার প্রদান

  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঈশ্বরদী-রাজশাহী-রহনপুর রুটে চলাচলকারী কমিউটার ট্রেনের আসনগুলোতে সিট কাভার যুক্ত করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচোলের এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের সৌজন্যে ট্রেনের আসনগুলোতে সিট কাভার প্রদান করা হয়।

গতকাল রোববার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কভার সংযুক্তকরণের উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ।


এ সময় তিনি বলেন, পশ্চিমাঞ্চল রেলওয়ে সার্বক্ষণিক যাত্রীসেবায় প্রতিশ্রুতিবদ্ধ। রেলের আধুনিকায়নে নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঈশ্বরদী-রহনপুরগামী কমিউটার ট্রেনে সিট কাভার সংযুক্ত করা হলো।

 

তিনি এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগ রেলের যাত্রীসেবায় অগ্রণী ভূমিকা রাখবে।


এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত বিশ্বাস, প্রধান যান্ত্রিক প্রকৌশলী আমিনুল হাসান, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের পরিচালক ইসাহাক আলী এবং অধ্যক্ষ মরিয়ম খাতুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd