1. admin@dainikrajshahirkhobor.com : admin :
বাল্যবিয়ে বন্ধ করল উপজেলা প্রশাসন - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন

বাল্যবিয়ে বন্ধ করল উপজেলা প্রশাসন

  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে ১৪ বছরের এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করা হলো।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার মাড়িয়া ইউনিয়নের সাহাবাজপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত জানায়, বাল্যবিয়ের বর হিসেবে উপজেলার নওপাড়া গ্রামের মৃত দায়েম উদ্দিনের ছেলে এনামুল হক (২৮) নামের যুবকের সঙ্গে এক কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। এনামুল হক ইতোমধ্যে বিবাহিত হওয়া সত্ত্বেও বিভিন্ন প্রলোভন ও মিথ্যা আশ্বাস দিয়ে কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং পরে তাকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করেন। বিষয়টি গুরুতর হিসেবে বিবেচনা করে তাৎক্ষণিকভাবে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে নিরোধ আইনে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বর ও কনের অভিভাবকদের সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার অঙ্গীকারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়েও সতর্ক করা হয়।

এব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজু বলেন, ‘বাল্যবিয়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। এটি একটি ফৌজদারি অপরাধ। তিনি বলেন, দুর্গাপুর উপজেলায় কোথাও বাল্যবিয়ের আয়োজন হলে তা কঠোরভাবে দমন করা হবে। এই ধরনের অভিযান আমাদের নিয়মিত অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd