1. admin@dainikrajshahirkhobor.com : admin :
যাত্রী সেজে ইনজেকশন পাচার, ডিএনসির জালে যুবক - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

যাত্রী সেজে ইনজেকশন পাচার, ডিএনসির জালে যুবক

  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় ৭৪০ পিস বুপ্রেনরফিনযুক্ত (CUPIGESIC) ইনজেকশনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির বগুড়ার “খ” সার্কেলের একটি দল জয়পুরহাট থেকে বগুড়াগামী স্বাক্ষর প্লাস নামের যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে। এসময় বাসের ভিতরে থাকা মাদক কারবারি সুজন কিসকুর দেহ তল্লাশী করলে তার দুই পায়ের মাঝখানে থাকা একটি কফি কালার স্কুল ব্যাগের ভিতরে পুরাতন কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ৭৪০ পিস বুপ্রেনরফিনযুক্ত (CUPIGESIC ইনজেকশনসহ) উদ্ধার করে।

গ্রেফতারকৃত মাদক কারবারি দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন নয়াপাড়া এলাকার মৃত লাতালিউস কিসকুর ছেলে সুজন কিসকু (২৫)।

উদ্ধার করা মাদক ইনজেকশনসহ তাকে গ্রেফতার করে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন,
“মাদক পাচারকারীরা যেভাবেই কৌশল পরিবর্তন করুক, আমরা প্রতিনিয়ত নজরদারি বৃদ্ধি করে তাদের গ্রেফতার করছি। যাত্রীবাহী বাসকে ঢাল হিসেবে ব্যবহার করে কেউ মাদক বহন করতে পারবে না। যেখানেই মাদক, সেখানেই অভিযান এ নীতি নিয়ে আমরা মাঠে কাজ করছি।”

তিনি আরও বলেন,“মাদকবিরোধী এই অভিযানে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকমুক্ত বগুড়া গড়াই আমাদের প্রধান লক্ষ্য।”

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd