1. admin@dainikrajshahirkhobor.com : admin :
গভীর রাতে জোরপূর্বক প্রাচীর নির্মাণের অভিযোগ - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

গভীর রাতে জোরপূর্বক প্রাচীর নির্মাণের অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই থানাধীন বিপ্রোবোয়ালিয়া গ্রামে পৈতৃক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গভীর রাতে জোরপূর্বক বেড়া ও প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভূক্তভোগী মো. রেজাউল করিম টিপু আত্রাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বৈধভাবে ভোগ-দখল করা তফসিলভুক্ত পৈতৃক সম্পত্তিতে গত ১৯ নভেম্বর গভীর রাতে অভিযুক্ত মো. রফিকুল ইসলাম, মো. রহিদুল ইসলাম, মো. মইদুল ইসলাম, মো. মশিদুল, মো. ইমরানসহ আরও অজ্ঞাত কয়েকজন অনধিকার প্রবেশ করে জোরপূর্বক প্রাচীর নির্মাণ শুরু করেন। পরদিন সকাল ৭টার দিকে ঘটনা স্থলে গিয়ে প্রতিবাদ করলে অভিযোগকারীকে অকথ্য ভাষায় গালাগাল, মারপিট এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়।

মো. রেজাউল করিম টিপু জানান, উক্ত সম্পত্তি নিয়ে ইতোমধ্যেই আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও এই কাজ করা হয়েছে। তিনি সতর্ক করে জানান, দ্রুত আইনানুগ ব্যবস্থা না নিলে উভয় পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষ ও আইন-শৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। স্থানীয় কয়েকজন সাক্ষীও এই ঘটনার প্রত্যক্ষদর্শী।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, “অভিযোগটি পেয়েছি। যেহেতু সম্পত্তি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং মামলা চলমান রয়েছে, তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রথম কাজ। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইন হাতে তুলে নেওয়ার সুযোগ পাবেন না।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd