1. admin@dainikrajshahirkhobor.com : admin :
শিবগঞ্জে আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

শিবগঞ্জে আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

শিবগঞ্জ প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। সরকারের খাদ্য নিরাপত্তা জোরদার এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এই কার্যক্রম শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জামুরহাট এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল হান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষক প্রতিনিধি ও সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ঠানডু, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী কাজী মোনায়েম খান, এলএসডির কর্মকর্তারা এবং কৃষকরা।

প্রধান অতিথি কৃষিবিদ আব্দুল হান্নান বলেন, “সরকার কৃষকের ঘামঝরা ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রতিটি মৌসুমে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চালু রাখছে। এতে কৃষক লাভবান হচ্ছেন এবং দেশের খাদ্য মজুদও নিরাপদ থাকে।”

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেন জানান, চলতি মৌসুমে শিবগঞ্জে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ২২০ মেট্রিক টন এবং চালের ৩ হাজার ৯ মেট্রিক টন। সরকারি নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৪ টাকা এবং চাল ৫০ টাকায় সংগ্রহ করা হবে।

উদ্বোধন শেষে অতিথিরা এলএসডি গুদাম পরিদর্শন করেন এবং চাল-ধান মজুদ ও সংগ্রহ প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd