1. admin@dainikrajshahirkhobor.com : admin :
রাজশাহী মহানগর দায়রা জজের পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন

রাজশাহী মহানগর দায়রা জজের পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের পরিবারবর্গের ওপর নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের আয়োজনে আদালত চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের আইনজীবীরা অংশ নেন। বক্তারা এ বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, বিচার বিভাগের সদস্যদের পরিবার যদি নিরাপত্তাহীনতার মধ্যে থাকে, তাহলে সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে কীভাবে— এ প্রশ্ন আবার সামনে এসেছে।

মানববন্ধন থেকে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd