1. admin@dainikrajshahirkhobor.com : admin :
রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তের দাবিতে মহাসড়ক অবরোধ - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন

রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তের দাবিতে মহাসড়ক অবরোধ

  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শরীফ উদ্দীনের মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। গোদাগাড়ীর মহিষালবাড়ি এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে মনোনয়ন বঞ্চিত অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের সমর্থকরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে তারেকের সমর্থকরা মহিষালবাড়ি বাজারে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে। তারা মিছিল নিয়ে মহাসড়ক হয়ে গোদাগাড়ী গোল চত্ত্বরে যায়।

সেখানে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা রাস্তার উপর আগুন জ্বালিয়ে শরীফ উদ্দীনের মনোনয়ন বাতিলের দাবিতে নানা শ্লোগান দেয়। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের সরিয়ে দিয়ে রাস্তা খুলে দেন। এর পর যান চলাচল শুরু হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন- শরীফ উদ্দীন একজন ‘কর্মী ও গণবিচ্ছিন্ন নেতা’। তাকে অবাঞ্ছিত ঘোষণা করে তারা দাবি জানান- শরীফ উদ্দীনের মনোনয়ন প্রত্যাহার করে কর্মীবান্ধব ও জনবান্ধব নেতাকে মনোনয়ন দিতে হবে। তা না দিলে এ আসন হারানোর আশঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd