1. admin@dainikrajshahirkhobor.com : admin :
রাজশাহীতে ৪০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন

রাজশাহীতে ৪০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার

  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ৪০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে চারঘাট থানার হলিদাগাছী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গতকাল শুক্রবার র‌্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক ও অস্ত্র কারবারীদের বিরুদ্ধে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি দল জানতে পারে, হলিদাগাছী বাজার এলাকায় এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট মজুদ করে বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছে।

পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল ওই ব্যক্তির চলাফেরা পর্যবেক্ষণ করে এবং বিকেলে অভিযান পরিচালনা করে মো. মিজান আলী (২৪)-কে গ্রেফতার করে। তিনি রাজশাহীর কাটাখালী থানার টাঙ্গন এলাকার রেজাউল করিমের ছেলে। অভিযানের সময় তার কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার মিজান এলাকায় পরিচিত মাদকচক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি পর্যায়ে সরবরাহ করছিলেন। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাব-৫ এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঘটনার বিষয়ে রাজশাহীর চারঘাট থানায় মিজানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd