1. admin@dainikrajshahirkhobor.com : admin :
রাজশাহী ওয়াসা কর্মচারীদের মানববন্ধনে চাকরী স্থায়ীকরণের দাবি - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন

রাজশাহী ওয়াসা কর্মচারীদের মানববন্ধনে চাকরী স্থায়ীকরণের দাবি

  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টের রায়ের আলোকে দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীদের চাকরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়ন।

মঙ্গলবার সকাল ১০টায় মহানগরীর উপশহরস্থ ওয়াসা ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সকল স্থায়ী ও অস্থায়ী কর্মচারীরা অংশগ্রহণ করেন। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষ হয় শান্তিপূর্ণভাবে।

মানববন্ধনে বক্তারা বলেন, “খুলনা ওয়াসার ন্যায় রাজশাহী ওয়াসার মাষ্টার রোল (অস্থায়ী) কর্মচারীদেরও অবিলম্বে স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে। বেতন ভাতা ঠিকমতো না পাওয়া এবং স্বল্প বেতনের কারণে আমরা পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে রয়েছি। স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা ভালমানের বেতন পান, আমাদেরও সেই সুবিধা নিশ্চিত করা হোক।”

তারা আরও বলেন, “সামান্য দিনমজুরীর টাকা দিয়ে আমরা চিকিৎসা নিতে পারছি না, সন্তানদের লেখাপড়া শেখাতে পারছি না। হাইকোর্টের রায়ের আলোকে দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীদের চাকরী স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি করা জরুরি।”

মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলম, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন কাজল, উপদেষ্টা নাসিম খান, আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনি, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, সদস্য আব্দুল মান্নান, বাবলা, বাকী বিল্লাহ, শাহাবুল ও মুলতান। এ ছাড়াও অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd