1. admin@dainikrajshahirkhobor.com : admin :
সোনাতলায় মাদকবিরোধী অভিযান: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

সোনাতলায় মাদকবিরোধী অভিযান: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার পুরাতন বন্দর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল শাহানাজ পারভীন-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় অভিযানে ৩ পিস ইয়াবা ও ৬ পুরিয়া হেরোইনসহ মোছা. ছবি বেগম (৩৫)-কে আটক করা হয়। তিনি সোনাতলা উপজেলার পুরাতন বন্দর এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন আটক আসামিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন বলেন, “মাদক সমাজের জন্য মারাত্মক হুমকি। তরুণ প্রজন্মকে রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”

ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। বগুড়া জেলায় মাদক নির্মূলে আমাদের কার্যক্রম আরও জোরদার করা হবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd