1. admin@dainikrajshahirkhobor.com : admin :
বগুড়ায় ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

বগুড়ায় ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া ‘খ’ সার্কেল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার আদমদীঘি থানাধীন ধুলাতইর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে জাহাঙ্গীর আলম (৩২) ও একই থানাধীন উপর পোওতা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আল আমিন (২৪)।

অভিযানে নেতৃত্ব দেন আদমদীঘি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা। তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত একজনকে ১২ মাস এবং অপরজনকে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া উভয়কে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান শেষে ঘটনাস্থলেই জব্দকৃত গাঁজা ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। যে কোনো ধরনের মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক কারবার ও সেবন—উভয়ের বিরুদ্ধেই আমাদের অভিযান অব্যাহত থাকবে। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।”

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে ডিএনসি সূত্র নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd