1. admin@dainikrajshahirkhobor.com : admin :
বগুড়ায় মাদকসহ ৩ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

বগুড়ায় মাদকসহ ৩ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা

  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া ‘খ’ সার্কেলের আভিযানিক দল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়। এসময় আসামিদের কাছ থেকে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার দুপচাঁচিয়া থানাধীন পশ্চিম বড়াই এলাকার আমজাদ সরদারের ছেলে রনি সরদার(২১), দুপচাঁচিয়া থানাধীন বীরকেদার এলাকার মৃত কাবেজ ফকিরের ছেলে শাহিন আলম(৩১) ও একই থানাধীন ধাপ সুকানগাড়ী এলাকার মোকিম মণ্ডলের ছেলে তৌফিক আলম।

অভিযানে নেতৃত্ব দেন দুপচাঁচিয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের রায়ে দুইজনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া তাদের যথাক্রমে ২০০, ৩০০ ও ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান শেষে ঘটনাস্থলেই জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। দুপচাঁচিয়াকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অপরদিকে ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক শুধু ব্যক্তিকে নয়, পরিবার ও সমাজকেও ধ্বংস করে। তাই আমরা নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। সাধারণ জনগণের সহযোগিতা পেলে মাদকের বিরুদ্ধে লড়াই আরও জোরদার হবে।”

ডিএনসি জানিয়েছে, বগুড়া জেলায় মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd