1. admin@dainikrajshahirkhobor.com : admin :
ডিএনসি’র মাদকবিরোধী টহল ও লিফলেট বিতরণ - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

ডিএনসি’র মাদকবিরোধী টহল ও লিফলেট বিতরণ

  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মাদকবিরোধী সচেতনতা জোরদারে বিশেষ টহল ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমানের তত্ত্বাবধানে বগুড়া সদর থানাধীন সাতমাথা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অভিযানে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদারের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

জানতে চাইলে ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগকারী সংস্থার অভিযানই যথেষ্ট নয়—সাধারণ জনগণের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত জরুরি। আমরা নিয়মিত টহল ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবো।”

তিনি আরও জানান, মাদক সংক্রান্ত যেকোনো তথ্য গোপনীয়ভাবে ডিএনসি-কে জানাতে সাধারণ মানুষকে আহ্বান জানানো হচ্ছে।

অভিযান চলাকালে উপস্থিত কর্মকর্তারা বলেন, শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

স্থানীয়রা ডিএনসি’র এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd