1. admin@dainikrajshahirkhobor.com : admin :
ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ

  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

এরই অংশ হিসেবে ডিএনসি বগুড়া’র উদ্যোগে বগুড়া জেলার আদমদিঘী থানাধীন সান্তাহার রেলওয়ে জংশন এলাকায় মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে।

ব্যস্ততম এই রেল জংশনে যাত্রী, পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে মাদকের ভয়াবহতা, আইনগত শাস্তি এবং সামাজিক ক্ষতি সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) কর্মসূচিতে উপস্থিত থেকে লিফলেট বিতরণে অংশ নেন ডিএনসি’র কর্মকর্তারা এবং স্থানীয় সচেতন নাগরিকরা।

এ সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই মাদকবিরোধী অভিযানে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং সমাজ থেকে মাদক নির্মূলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ডিএনসি সূত্র জানায়, মাদক প্রতিরোধে কেবল অভিযান নয়, সচেতনতা বৃদ্ধি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রেলওয়ে জংশনের মতো জনসমাগমস্থলে নিয়মিত প্রচারণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

মাদকমুক্ত বগুড়া গড়তে প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টাই হতে পারে সবচেয়ে বড় শক্তি—এমন বার্তাই উঠে এসেছে এ আয়োজন থেকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd