1. admin@dainikrajshahirkhobor.com : admin :
দুর্গাপুরে অবৈধ মাটি কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

দুর্গাপুরে অবৈধ মাটি কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কেটে বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে তিনটি স্থানে অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযান পরিচালিত হয় উজানখলসী বিল, নওপাড়া ইউনিয়নের আলিয়াবাদ গ্রাম এবং কিসমতগণকৈড় ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে। কৃষি জমির উর্বর মাটি কেটে বিক্রির অভিযোগে এসব এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে ঘটনাস্থলগুলোতে ব্যবহৃত ৭টি ভেকু (খননযন্ত্র) মেশিন নিষ্ক্রিয় করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমির টপসয়েল অপসারণ পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম বন্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, “কৃষিজমির মূল্যবান টপসয়েল কেটে ফেলা আইনত দণ্ডনীয় অপরাধ। অবৈধভাবে পুকুর খনন বা মাটি বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

তিনি ভূমি মালিকদের অবৈধ পুকুর খনন থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি, কোনো চক্র জোরপূর্বক পুকুর খননের চেষ্টা করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি রক্ষা ও পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd