1. admin@dainikrajshahirkhobor.com : admin :
ইয়াবা সেবনে গ্রেফতার ১, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

ইয়াবা সেবনে গ্রেফতার ১, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ধুনট উপজেলায় ইয়াবা ট্যাবলেট সেবনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি ) দুপুরে ধুনট উপজেলার জালশুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধুনট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতিলতা বর্মন। ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এতে অংশ নেয়।

অভিযানে মো. মুন্নাফ আকন্দ (৩১) নামের এক ব্যক্তিকে ইয়াবা ট্যাবলেট সেবনের অপরাধে হাতেনাতে আটক করা হয়। তিনি জালশুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের পুত্র।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট প্রীতিলতা বর্মন বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক সেবন ও বেচাকেনা—দুই ক্ষেত্রেই কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “ধুনটসহ জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। মাদক সেবনকারীদেরও আইনের আওতায় আনা হচ্ছে, যাতে সমাজে প্রতিরোধমূলক বার্তা পৌঁছে যায়। তরুণ সমাজকে রক্ষায় আমাদের অভিযান আরও জোরদার করা হবে।”

ডিএনসি সূত্রে জানা গেছে, বগুড়া জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd