1. admin@dainikrajshahirkhobor.com : admin :
অবৈধ টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ ভেকু মেশিন নিষ্ক্রিয় - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

অবৈধ টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ ভেকু মেশিন নিষ্ক্রিয়

  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় কৃষিজমির মূল্যবান টপসয়েল অবৈধভাবে কাটা ও বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে দুটি স্থানে ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৭ নম্বর জয় নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পারিলা গ্রাম এবং ১ নম্বর ওয়ার্ডের আনুলিয়ার বিল এলাকায় অবৈধভাবে মাটি খনন চলছিল। অভিযানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পাঁচটি ভেকু (খননযন্ত্র) মেশিন নিষ্ক্রিয় করে দেয়।

অভিযান পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু। তিনি বলেন, “কৃষিজমির উর্বর টপসয়েল কেটে বিক্রি করা সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় অপরাধ। এতে জমির স্বাভাবিক উৎপাদনক্ষমতা নষ্ট হয় এবং দীর্ঘমেয়াদে কৃষি ও পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়ে। কোনো অবস্থাতেই এ ধরনের কর্মকাণ্ড সহ্য করা হবে না।”

তিনি আরও জানান,“ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের বক্তব্য গ্রহণ করা হয়েছে এবং নিয়মিত মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ মাটি খননের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd