1. admin@dainikrajshahirkhobor.com : admin :
বিজিবির তৎপরতায় ব্যর্থ নেশাজাতীয় সিরাপ পাচার - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

বিজিবির তৎপরতায় ব্যর্থ নেশাজাতীয় সিরাপ পাচার

  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীন মীরগঞ্জ বিওপির হাবিলদার সেলিম রেজার নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।

এসময় মেইন পিলার ৭৮/৭-এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জিআর নং ৭২৫৮০৪ ও ম্যাপশিট নং ৭৮ডি/১৬ এলাকায় রাওথা পদ্মা নদীর চরে আরআইবি ও এসআইপি-এর সিভিল সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১০০ বোতল ভারতীয় ব্রনকফ নেশাজাতীয় সিরাপ ও ১৫ বোতল ভারতীয় ফেনসি ডিএক্স নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

জব্দকৃত ব্রনকফ সিরাপের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা, ফেনসি ডিএক্স সিরাপের মূল্য ৬ হাজার টাকা এবং একটি প্লাস্টিক বস্তার মূল্য ১০ টাকা ধরা হলে মোট সিজার মূল্য দাঁড়ায় ৪৬ হাজার ১০ টাকা।

অভিযানের সময় সংশ্লিষ্ট কোনো আসামিকে আটক করা সম্ভব না হলেও উদ্ধারকৃত নেশাজাতীয় দ্রব্য আইনগত প্রক্রিয়া অনুসরণ করে চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd