1. admin@dainikrajshahirkhobor.com : admin :
ধুনটে গাঁজাসহ ৫ জন গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

ধুনটে গাঁজাসহ ৫ জন গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড

  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টা ১০ মিনিটে ধুনট উপজেলার সদরপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ডিএনসি বগুড়া কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল ধুনট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতিলতা বর্মনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রাজু আহম্মদ (৩৫), মোঃ মোহন বাবু (৪০), মোঃ মাসুদ রানা উজ্জল (৩৫), মোঃ আমিনুল ইসলাম আমু (৩৫) ও মোঃ জাকারিয়া ইসলাম (১৯)।

মোবাইল কোর্টে বিচার শেষে ১নং, ২নং ও ৩নং আসামিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ড, ৪নং আসামিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৫নং আসামিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত গাঁজা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতিলতা বর্মন বলেন,“মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। বগুড়াকে মাদকমুক্ত করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।”

তিনি আরও জানান, জনসাধারণের সহযোগিতা পেলে মাদক নির্মূলে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd