নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদ্য যোগদান করেছেন নির্বাহী পরিচালক জনাব আবু সাঈদ মোঃ কামরুজ্জামান এনডিসি, (অতিরিক্ত সচিব)। সদ্য যোগদানকৃত নির্বাহী পরিচালক এর সাথে মতবিনিময় বিনিময় করেন বিএমডিএ’র কর্মকর্তাগণ ।
বুধবার (০৭ জানুয়ারি) রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে বিএমডিএ‘র আয়োজনে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এরআগে মঙ্গলবার (৬ জানুয়ারি) বিদায় কৃত নির্বাহী পরিচালক জনাব মোঃ তরিকুল আলম (অতিরিক্ত সচিব) এর কাছে থেকে দায়িত্ব গ্রহন করেন নবনিযুক্ত নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান এনডিসি, (অতিরিক্ত সচিব)।
পরিচিত সভায় উপস্থিত ছিলেন বিএমডিএ‘র অতিঃ প্রধান প্রকৌশলী ড. মো: আবুল কাসেম, বিএমডিএ‘র সচিব মোঃ মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ সৈয়দ জিল্লুর বারী, নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলি, নির্বাহী প্রকৌশলী মোঃ মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ তোফাজ্জল আলী সরকার, নির্বাহী প্রকৌশলী মোঃ এনামুল কাদিরসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলী, উচ্চতর উপ-সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ০৭ ডিসেম্বর ২০২৫ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে আবুল হায়াত মো: রফিক যুগ্মসচিব এর স্বাক্ষরিত জনাব অবু সাঈদ মোঃ কামরুজ্জামান এনডিসি, (অতিরিক্ত সচিব-২০৩৪৯) জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে কৃষি মন্ত্রনালয় এর অধীনস্থ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক পদে পদায়ন করা হয়।