নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের অন্যতম শীর্ষ জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ব্যাসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে নগরীর কাদিরগঞ্জ এলাকায় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নতুন শাখার কার্যক্রম শুরু করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান মফিজ উদ্দিন খান বলেন, দেশের প্রতিটি জেলা থেকে শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই ইঔখঝ-এর লক্ষ্য। রাজশাহী শাখা উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. ইব্রাহিম হোসেন, যুব উন্নয়ন রাজশাহী রাজাবাড়ী শাখার রোজিনা আক্তার, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আসাদুজ্জামান খানসহ অনেকে। পরে নতুন শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।