1. admin@dainikrajshahirkhobor.com : admin :
পাবনায় ৩ মিনি পেট্রোল পাম্পের মালিককে জরিমানা, দুইটি সিলগালা - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

পাবনায় ৩ মিনি পেট্রোল পাম্পের মালিককে জরিমানা, দুইটি সিলগালা

  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

পাবনা প্রতিনিধি: পাবনায় ভোক্তা অধিকারের অভিযানে তিনটি মিনি পেট্রোল পাম্পকে ৯০ হাজার টাকা জরিমানা ও দুইটি পাম্পকে সিলগালা করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে সদর উপজেলা ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি জানান, জেলার সদর উপজেলার আরিফপুর এলাকায় বাংলা স্টারের অবৈধ মিনি পেট্রোলিয়াম এজেন্সিকে ৫০ হাজার টাকা জরিমানা ও আটঘরিয়া একদন্ত বাজারে বিসমিল্লাহ মিনি পেট্রোল পাম্প ও ফুয়াদ এন্টারপ্রাইজের মিনি তেল পাম্পকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও দুইটি পাম্প সিলগালা করা হয়।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি বলেন, জেলায় যত্রতত্র অবৈধ মিনি পেট্রোল পাম্প তৈরি করে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফা অর্জন করছে। তার বন্ধের আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd