1. admin@dainikrajshahirkhobor.com : admin :
রাজশাহী পলিটেকনিকের ৪ রোভার সদস্য পাচ্ছেন ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড – ২০২৩ - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

রাজশাহী পলিটেকনিকের ৪ রোভার সদস্য পাচ্ছেন ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড – ২০২৩

  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় পর্যায়ের সর্বোচ্চ মানবসেবামূলক স্বীকৃতি “ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড – ২০২৩” অর্জন করেছেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের চারজন গর্বিত রোভার সদস্য।
ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে এ বছরও এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জনের মাধ্যমে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট তাদের মানবিক সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত চার রোভার সদস্য হলেন—
মোঃ আবু ফায়সাল — সিনিয়র রোভার মেট
মোঃ ইসমাইল হোসেন — সিনিয়র রোভার মেট
মোঃ তৌফিকুর রহমান — রোভার মেট
মোঃ শাউন আলী — রোভার মেট
স্কাউট আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত হয়ে তারা বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন দুর্যোগকালীন সময়ে উদ্ধার, ত্রাণ সংগ্রহ ও বিতরণ, সচেতনতামূলক কার্যক্রমসহ নানাবিধ মানবকল্যাণমূলক কাজে নিরলসভাবে কাজ করে আসছেন। তাদের এই সম্মাননা তাদের সাহসিকতা, মানবিকতা ও দায়িত্ববোধের অনন্য স্বীকৃতি।
এছাড়াও, স্কাউট আন্দোলনের সম্প্রসারণ ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের স্কাউটার জনাব নাসরীন আখতার অর্জন করেছেন বাংলাদেশ স্কাউটস-এর অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা “মেডেল অব মেরিট”।
উল্লেখ্য, পূর্ববর্তী বছরগুলোতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের
সর্বমোট ১৩ জন সদস্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড,
২ জন ‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস’,
৪টি মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড এবং
১টি লং সার্ভিস ডেকোরেশন অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
এই অর্জন শুধু রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট নয়, বরং পুরো রাজশাহী জেলা রোভারের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে তাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd