1. admin@dainikrajshahirkhobor.com : admin :
ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদের সামরিক আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে আগ্রাসনবিরোধী নাগরিক সমাজ রাজশাহীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩ জানুয়ারি মার্কিন সাম্রাজ্যবাদ ভেনেজুয়েলায় সামরিক আগ্রাসন চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিজ বাসভবন থেকে অপহরণ ও আটক করেছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ওপর বিনা উস্কানিতে হামলা এবং মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ।

বক্তারা আরও বলেন, মানবতার কথা বললেও বাস্তবে মার্কিন যুক্তরাষ্ট্রই বিশ্বব্যাপী মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত। মাদক বিস্তার ও সন্ত্রাসবাদ দমনের অজুহাতে ভেনেজুয়েলার খনিজ সম্পদ ও তেল লুটপাটের উদ্দেশ্যে এ আগ্রাসন চালানো হয়েছে, যা বিশ্বব্যাপী গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। মার্কিন সাম্রাজ্যবাদের কারণে আজ বিশ্বের প্রতিটি দেশই নিরাপত্তাহীনতায় ভুগছে।

বক্তারা আরও বলেন, মানবতার কথা বললেও বাস্তবে মার্কিন যুক্তরাষ্ট্রই বিশ্বব্যাপী মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত। মাদক বিস্তার ও সন্ত্রাসবাদ দমনের অজুহাতে ভেনেজুয়েলার খনিজ সম্পদ ও তেল লুটপাটের উদ্দেশ্যে এ আগ্রাসন চালানো হয়েছে, যা বিশ্বব্যাপী গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। মার্কিন সাম্রাজ্যবাদের কারণে আজ বিশ্বের প্রতিটি দেশই নিরাপত্তাহীনতায় ভুগছে।

তারা বলেন, সময় এসেছে ভিন্ন মত ও ভিন্ন মতাদর্শ ভুলে বিশ্বের গণতন্ত্রকামী জনগণকে একতাবদ্ধ হয়ে সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের মানবতাবিরোধী অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। ভেনেজুয়েলার জনগণের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র তাদেরই—বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ কাম্য নয়।
মানববন্ধন থেকে বক্তারা যুদ্ধ, অবরোধ ও হুমকির রাজনীতি প্রত্যাখ্যান করে সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধ এবং ভেনেজুয়েলার জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানানোর আহ্বান জানান।

মানববন্ধন শেষে সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাটার মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলা সভাপতি অ্যাডভোকেট হোসেন আলী পেয়ার, সংগঠনের রাজশাহী বিভাগের সভাপতি মাহমুদ জামান কাদেরী, হেরিটেজ রাজশাহীর সভাপতি ও নদী গবেষক এবং সবুজ (সংহতি) রাজশাহীর আহ্বায়ক মাহবুব সিদ্দিকী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শৌভিক রেজা, ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম সারোয়ার, বাসদের রাজশাহী জেলা আহ্বায়ক আলফাজ হোসেন (যুবরাজ), গণসংহতি আন্দোলন রাজশাহীর মহানগর সদস্য সচিব নাদিম সিনা, ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ (ইয়্যাস) রাজশাহীর সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd