1. admin@dainikrajshahirkhobor.com : admin :
ডিএনসির উদ্যোগে মাদকবিরোধী লিফলেট বিতরণ - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

ডিএনসির উদ্যোগে মাদকবিরোধী লিফলেট বিতরণ

  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়া জেলায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া কার্যালয়ের উদ্যোগে লিফলেট বিতরণ ও মাদকবিরোধী বক্তব্য প্রদান করা হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) বগুড়া জেলার কাহালু থানাধীন পোড়াবাড়ি এলাকায় উপস্থিত সাধারণ জনগণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়। এ সময় ডিএনসির সদস্যরা মাদকের কুফল, সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় সকলের সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ডিএনসির এক সদস্য তার বক্তব্যে বলেন,“মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষ সচেতন হলে মাদক নির্মূল সম্ভব।”

আরেক সদস্য বলেন,“যুবসমাজকে বাঁচাতে হলে পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে। সন্দেহজনক কার্যক্রম দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানাই।”

যোগাযোগ করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদক নির্মূল শুধু অভিযানের মাধ্যমে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সামাজিক প্রতিরোধ। জনগণকে সঙ্গে নিয়েই আমরা মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করছি। বগুড়া জেলাকে মাদকমুক্ত করতে ডিএনসির অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন,“মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। একইসঙ্গে তরুণ প্রজন্মকে সচেতন করতে নিয়মিত লিফলেট বিতরণ, সভা ও প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।”

লিফলেট বিতরণকালে স্থানীয় এক প্রবীণ বাসিন্দা বলেন,“মাদকের কারণে আমাদের এলাকার অনেক তরুণ পথভ্রষ্ট হয়ে পড়ছে। ডিএনসির এই উদ্যোগ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত এমন কর্মসূচি হলে সমাজ থেকে মাদক দূর করা সহজ হবে।”

একজন স্থানীয় অভিভাবক বলেন,“আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় পরিবার, সমাজ ও প্রশাসনের একসঙ্গে কাজ করা দরকার। ডিএনসির এই সচেতনতামূলক কার্যক্রমকে আমরা পূর্ণ সমর্থন জানাই।”

আরেক স্থানীয় যুবক বলেন,“যুবকরাই মাদক কারবারিদের প্রধান টার্গেট। আজকের এই বক্তব্য ও লিফলেট আমাদের অনেক কিছু ভাবতে বাধ্য করেছে। আমরা নিজেরাই আগে সচেতন হব এবং অন্যদেরও সচেতন করব।”

স্থানীয়রা ডিএনসির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকবিরোধী যেকোনো কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd