1. admin@dainikrajshahirkhobor.com : admin :
রাজশাহীতে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার - www.dainikrajshahirkhobor.com        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

রাজশাহীতে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। গতকাল (২৭ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল জেলার তানোর উপজেলার চুনিয়াপাড়া এলাকায় এই অভিযান চালায়। অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি, বারোটি শর্টগানের গুলি, চারটি পাইপগান এবং ছয়টি চিকন পাইপসহ অস্ত্র তৈরির যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এসব তথ্য জানায়। র‌্যাব জানায়, আগ্নেয়াস্ত্রের খোঁজে চুনিয়াপাড়া গ্রামের এন্তাজ আলীর বসতবাড়ির পশ্চিম পাশে গোয়ালঘরের পেছনে রান্নার লাকড়ির নিচে, একই এলাকার আব্দুস সোবাহানের বসতবাড়ির উত্তর পাশে খড়ি রাখার ঘরের খড়ির নিচে এবং জয়নালের বসতবাড়ির উত্তর পাশে খড়ি রাখার ঘরের খড়ির নিচে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে এসব অস্ত্র উদ্ধার হয়। উদ্ধারকৃত অস্ত্র সম্পর্কে স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা কোনো তথ্য দিতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে অস্ত্রগুলোর উৎস বা মালিকানা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি বলে র‌্যাব জানিয়েছে।

তাই একটি সাধারণ ডায়েরি (জিডি) করে অস্ত্রগুলো তানোর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd